সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

জেলায় ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন উপকারভোগী পাচ্ছে টিসিবির পণ্য

এম.এ আজিজ রাসেল:
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজার জেলায় ভর্তুকি মূল্যে ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন উপকারভোগী পাচ্ছে টিসিবির পণ্য। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। ১ম পর্যায়ে ৮ উপজেলা, ৪টি পৌরসভায় ১৭টি স্পটে ১১ জন ডিলার ১৬ হাজার ৬৩৯ জন কার্ডধারী পরিবার পাবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাল ও ২ কেজি চিনি।

শনিবার (১৯ মার্চ) বিকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে এক কোটি মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করার আলোকে কক্সবাজারেও এই কার্যক্রম শুরু হচ্ছে। শুধু মাত্র কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে। বিক্রয় কার্যক্রমে কোন রকম বিশৃঙ্খলা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিন আল পারভেজ, জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION