মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পেশাদারিত্বের পাশাপাশি সাংবাদিকদের ক্রীড়া চর্চা প্রয়োজন-জেলা প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি:
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেছেন, নিউজের পেছনে সারাদিন ব্যস্ত থাকে সাংবাদিকরা। দেশ ও জাতির সেবা করতে গিয়ে চিত্ত বিনোদনের সময়ও পান না তাঁরা। তাই পেশাদারিত্বের পাশাপাশি সাংবাদিকদের ক্রীড়া চর্চা করাও প্রয়োজন। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, কঠোর পরিশ্রম করে জীবনে সাফল্য অর্জন করতে হয়। তাই মন ও শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই।

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, প্যানেল মেয়র মাহবুবর রহমান চৌধুরী, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান ইউনিয়ন হাসপাতালের চেয়ারম্যান আরিফ উল মাওলা, ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা, সাংবাদিক ফরহাদ ইকবাল, দীপক শর্মা, নুপা আলম, সুজা উদ্দিন রুবেল প্রমূখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION