সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে কক্সবাজারের টেকনাফে মাদকের চালান পাচার করছিল দুই চোরাকারবারি। বিষয়টি টের পেয়ে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে বিজিবির সদস্যরা গুলি চালালে তারা পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা বড়ির একটি চালান ফেলে পালিয়ে যায়।
শনিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর খুরের দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আজ এ তথ্যটি নিশ্চিত করেন।
লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, শনিবার ভোর চারটার দিকে উপজেলার হ্নীলার খুরের দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে আইস ও ইয়াবা পাচারের গোপন তথ্য পান বিজিবির সদস্যরা। এরপর তাঁরা ওই এলাকায় গিয়ে দুই চোরাকারবারিকে একটি নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন।
ভয়েস/ জেইউ।