সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

মহেশখালী বসতবাড়ীতে আগুনে পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আবুল বশর পারভেজ-মহেশখালী:
মহেশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ পুটিবিলা দাসিমাঝিপাড়া গ্রামে একটি বসত বাড়ী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে বসত বাড়ি একটি হলেও আলাদা আলাদা ৫ টি পরিবার ছিল বলে জানা গেছে।

এতে প্রাথমিক ভাবে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আজ ২১ মার্চ দুপুর ১ টায়। নুরুল হক প্রকাশ নুইন্যার বসত ঘরের বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে খবর পাওয়া গেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে মহেশখালী  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনায় পাশের আরো ২০টি বসত বাড়ী রক্ষা পেয়েছে বলে এমনটি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতিবেশী ও মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ।

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া মাটির দেওয়াল ও টিনশেডের বাড়ীটিতে প্রয়োজনীয় আসবাবপত্র, ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালংকার, জমির কাগজপত্র, বীমার দলিল, স্মার্ট কার্ড ও পোশাক আশাক সহ বিভিন্ন কিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন ব্যবসায়ী হওয়ায় তাদের ঘরে আনুমানিক প্রায় ৪ লক্ষ টাকা জমা ছিল।

ক্ষতিগ্রস্ত বসত বাড়ির ৫ টি পরিবারের কর্তাগন  হলেন মৃত নুরুল হকের পুত্র মোঃ হাসান, জমির আহমদ, রওশন আলী, মনছুর আলম, মোঃ হোছন।  তারা সবাই মৃত নুরুল হক প্রকাশ নুইন্যার সন্তান বলে জানা গেছে।এসময় তাদের বোন ছেনোয়ারা বেগমের বাড়িটিও পুড়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন ক্ষতিগ্রস্থ বাড়ী ঘর পরিদর্শন করে প্রাথমিকভাবে শুকনো খাবার,কম্বল বিতরণ করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION