শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফেসবুক-ইনস্টাগ্রাম রাশিয়ায় নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেনে রুশ আগ্রাসন। জেরে পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে।আবার পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে রাশিয়াও। এ পরিস্থিতিতে নিজ দেশে ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া।
‘উগ্রবাদ’-এ মদত দেওয়ার অভিযোগে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন মস্কোর একটি আদালত।

সোমবার (২১ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।

রাশিয়ার ওই আদালতের বিচারক অলগা সোলোপোভা বলেন, মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান) কর্মকাণ্ড নিষিদ্ধ করতে কৌঁসুলিদের আবেদনের অনুমোদন দিচ্ছি। মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না।

রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্স জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে উগ্রপন্থী বিভিন্ন কনটেন্ট পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ করে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। গত মাসেই মেটার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের আহ্বান জানান রুশ কৌঁসুলিরা।

যদিও ইউক্রেনে রাশিয়ার অভিযান নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে—এমন দাবি করে আগে থেকেই রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ বন্ধ করা হয়।

এছাড়া রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ নেই বলেও জানায় রয়টার্স।

আদালতের নির্দেশ অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION