সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

ড্রেনের জায়গায় দেওয়াল, ময়লা পানি রাস্তায়

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কচ্ছপিয়া পুকুর পাড় এলাকায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা ও ড্রেনের উপর দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নিষেধাজ্ঞা মানছে না দখলকারীরা। অব্যাহত রেখেছে দেওয়াল নির্মাণ কাজ।
এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সরেজমিন গেলে ঘটনার সত্যতা মেলে।
জানতে চাইলে স্থানীয় বাসিন্দা জাফর আলম বলেন, দীর্ঘদিনের ড্রেনের উপর দেওয়ালের কারণে বর্ষে মৌসুমে মারাত্মক ভোগান্তি পোহাতে হবে।
ভুক্তভোগী এহসানুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ করে নালার উপর দেওয়াল নির্মাণ করতেছে দেখে নিষেধ করেছিলাম। কাউন্সিলরের কথাও শুনেনি। ভবিষ্যতে চলাচলের সমস্যা হবে। আমরা প্রতিকার চাই।
তবে নিজের জায়গাতেই দেওয়াল নির্মাণ করছে দাবি অভিযুক্ত তোহা কবির চৌধুরীর।
তিনি বলেন, ড্রেন দখল করি নি। আগের জায়গাতেই দেওয়াল করতেছি। বাইরে আসিনি। বরং আরো ২/৩ ফুট ছেড়ে দিছি।
স্থানীয় কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ বলেন, ড্রেনের উপর দেওয়াল নির্মাণের অভিযোগের পর ঘটনাস্থলে যাই। দেখি, কাজ করতেছে। ড্রেনের জায়গা থেকে একটু ভেতরে সরে কাজ করতে বলেছি।
সরজমিন দেখা গেল, ড্রেনের উপর দোকানঘরের স্লেভ নির্মাণের খেসারত দিচ্ছে জনগণ। নালার ময়লা পানি রাস্তায় জমে আছে। স্বাভাবিক পথচলা বাধাগ্রস্ত হচ্ছে। ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION