শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ইউক্রেনের মারিয়া অভিনয় করবেন ভারতে

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার চিত্রনায়ক শিবকার্তিকেয়ন। পরিচালক অনুদীপ তাকে নিয়ে নির্মাণ করছেন ‘এসকে২০’ নামে সিনেমা। গত ফেব্রুয়ারিতে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। তবে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ছিল সংশয়। এবার জানা গেলো, শিবকার্তিকেয়নের নায়িকা চরিত্রে দেখা যাবে ইউক্রেনের মডেল-অভিনেত্রী মারিয়া রিবোশাপকাকে।

প্রযোজনা প্রতিষ্ঠান সুরেশ প্রোডাকশনের অফিশিয়াল টুইটারে মারিয়ার একটি ছবি পোস্ট করে লিখেছে—‘‘এসকে২০’ সিনেমার প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করবেন মারিয়া। গর্জিয়াস এই অভিনেত্রীকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেয়ের আনন্দিত।’’

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমার টিম বর্তমানে আরেকটি সিনেমার শুটিং করছে। চলতি মাসের শেষে ‘এসকে২০’ সিনেমার অল্প কিছু দৃশ্যের শুটিং হবে। আগামী এপ্রিলে পুরোদমে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—সত্যরাজ, নবীন, আমরিন প্রমুখ। শ্রী ভেঙ্কটেশ্বরা ফিল্মস ও সুরেশ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর সংগীত পরিচালনা করবেন থম্যান।

রাশিয়ার সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। এই অভিযান প্রতিদিন জোরদার করছে রাশিয়া। ইউক্রেনে জন্ম ও বেড়ে উঠা মারিয়ার। ২০১৮ সালে ‘ইটার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। কিছুদিন আগে হিন্দি ভাষার ‘স্পেশাল অপস’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন মারিয়া। ‘এসকে২০’ সিনেমার মাধ্যমে ভারতের দক্ষিণী সিনেমায় অভিষেক হবে তার।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION