সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

কলাতলী হোটেল থেকে পর্যটকের মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের হোটেল-মোটেল এলাকার সিকদার রিসোর্ট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ ফয়সাল ওরফে হৃদয় (২১)।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিকদার রিসোর্টের ১০৮ নং কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

নিহত হৃদয় কুমিল্লার দেবিদ্বারের বিডিয়ারের সাবেক সুবেদার আলী আকবরের ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার কামরাঙ্গীচরের মায়ের সঙ্গে বসবাস করে।

হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশেরর পরিদর্শক রুহুল আমিন বলেন, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেয় হৃদয়। বৃহস্পতিবার সকালও নাস্তা করতে দেখেছে রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে বের না হওয়াই তাকে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে দেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের মরদেহ আছে। পরে তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, কোন একটা বিষয়ে পরিবারের সঙ্গে ঝগড়া হয়। ওই বিষয়ে তার মাকে ক্ষুদে বার্তাও পাঠিয়েছিলেন হৃদয়। কিন্তু তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION