সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসনের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

ভয়েস প্রতিবেদক:

আজ ২৬ মার্চ, দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ।

এদিবস উপলক্ষে জেলা প্রশাসন, কক্সবাজার এর আয়োজনে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর নেতৃত্বে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে সাথে নিয়ে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেন। এরপর কেন্দ্রীয় শহিদ মিনার ও বধ্যভূমিতে শহিদদের স্মৃতির সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,সালাম গ্রহণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ, সংবর্ধনা ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে সকল স্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হচ্ছে জাতীয় এই দিবসটি।

উল্লেখ্য ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

ভয়েস/জেইউ। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION