রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

দেশে করোনায় একদিনে ৪২ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৪৩

অধ্যাপক নাসিমা সুলতানা

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ৪২ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিন সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৭৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত একদিনে নতুন ও পুরাতনসহ মোট ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে। গতদিন নুমনা সংগ্রহের সংখ্যা ছিল ১২ হাজার ৮৪২টি। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯ জন।

রবিবার (৭ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত একদিনে যে ৪২ জন মারা গেছেন, তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং সাত জন নারী। এদের মধ্যে ৩০ জন হাসপাতালে এবং ১২ জনের বাড়িতে মৃত্যু হয়। বয়সের ভিত্তিতে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন। স্থানের ভিত্তিতে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে দুই জন, রাজশাহীতে দুই জন, ময়মনসিংহ বিভাগে একজন এবং খুলনা বিভাগে দুই জন রয়েছেন।

দেশের ৫৫টি ল্যাবরেটরিতে পরীক্ষা চালু থাকলেও আজ ৫২টি ল্যাবরেটরির নমুনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হয় জানিয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৯৮৭টি। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION