সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

সেন্টমার্টিন পরিবেশবাদীদের বাধার মুখে কুকুর পুনর্বাসন বন্ধ

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:
পরিবেশবাদী সংগঠনের বাধার মুখে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন থেকে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়াটি। সোমবার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ।
এর আগে গত রোববার বিকেল চারটার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট এলাকা দিয়ে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছিল।
জানা গেছে , শুরুর প্রথম দিনে জাল ও ফাঁদ পেতে ৩৬ টি কুকুর আটক করা হয় । এসব কুকুরকে লোহার খাঁচায় বন্দী করে টেকনাফে এনে বিভিন্ন স্থানে পুনর্বাসন করার কথা ছিল । প্রতিবাদের মুখে এই ৩৬ টি কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী ।
পিপল ফর ই পেপার অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক  বলেন , প্রাণিকল্যাণ আইন ২০১৯ – এর ৭ নম্বর ধারা অনুযায়ী কোনো মালিকবিহীন প্রাণী হত্যা বা অপসারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ , সেহেতু রাষ্ট্রের কোনো নাগরিক তো বটেই , সরকারের প্রশাসনও কুকুর নিধন বা অপসারণ করতে পারবে না ।
ইউনিয়ন পরিষদ সূত্র জানায় ,সমুদ্রসৈকতজুড়ে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণের কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনে ভ্রমণে আসা পর্যটকেরা প্রায় সময় আতঙ্ক থাকেন। এ ছাড়া সৈকতের বালুচরে ডিম ছাড়তে আসা মা কচ্ছপ কুকুরের আক্রমণের শিকার হয়ে মারা যাচ্ছিল । এ জন্য কুকুর পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় ।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন , বেওয়ারিশ কুকুর নিধনের বিষয়ে উচ্চ আদালতের পরিবেশবাদী সংগঠনের করা একটি রিট রয়েছে । এখন কুকুরগুলোকে পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হলে নতুন করে পরিবেশবাদীরা বাধা দেন । এ কারণে উদ্যোগটি আপাতত বন্ধ করা হয়েছে ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION