রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সামান্থার পোষ্ট: ২২ লাখ টাকা আয়

বিনোদন ডেস্ক:

নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ ও ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নেচে দারুণ আলোচনায় উঠে আসেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এরপরই দাম বেড়ে যায় তার। বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় তার অবস্থান দ্বিতীয়।

শুধু সিনেমার ক্ষেত্রে নয়, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের প্রচারের ক্ষেত্রেও দাম বাড়িয়েছেন কয়েক গুণ। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বিবাহবিচ্ছেদের পরও ক্রেজ হারাননি সামান্থা। আগে ইনস্টাগ্রামে একটি কমার্শিয়াল পোস্টের জন্য ৮ লাখ রুপি নিতেন। আর এখন প্রতিটি কমার্শিয়াল পোস্টের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ ৭৩ হাজার ৯৫ টাকা) নিচ্ছেন এই অভিনেত্রী।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে দক্ষিণী সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন নয়নতারা। প্রতি সিনেমার জন্য তাকে দিতে হয় ৬ কোটি রুপি। এখন দ্বিতীয় অবস্থানে সামান্থা। তিনি প্রতিটি সিনেমার জন্য নিচ্ছেন ৫ কোটি রুপি।

সামান্থার চলচ্চিত্র ক্যারিয়ার ১২ বছরের। এরই মধ্যে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান তিনি। এটি তাকে ভারতের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

শুধু চলচ্চিত্র নয়, সামান্থা বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন। সেখানেও তার চাহিদা আকাশচুম্বী। তাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন ‘মজিলি’ খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION