সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

নেপালে ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড পেলেন এড.আল মামুন রাসেল

ভয়েস প্রতিবেদক:

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট কর্তৃক গত ২৩ মার্চ নেপালের কাঠমুন্ডু শহরের নেপাল ট্রু্রজিম বোর্ডে অনুষ্ঠিত নেক্সট জেনারেশন লিডার সামিটে বাংলাদেশের যুবকদের উন্নয়নে কাজ করার জন্য নেক্সট জেনারেশন ইন্টারন্যাশনাল লিডার এডওয়ার্ড পেলেন কুমিল্লা চৌদ্দগ্রাম এর কৃতি সন্তান, জাতীয় বিতর্ক সংগঠন – বাংলাদেশ ডিবেট এসোসিয়েশন এর চেয়ারম্যান এডভোকেট আল মামুন রাসেল।

নেপালের ভাইস প্রেসিডেন্ট সুরেন্দা বাসনাত হতে এই পুরষ্কার গ্রহণ করেন। উক্ত সম্মেলনে Nepal Bangladesh trade relations বিষয়ক সেমিনারে উক্ত বিষয়ে পেপার প্রেজেন্টেশন প্রদান করেন। উক্ত পেপার প্রেজেন্টেশনে রাসেল বলেন- সাফটা চুক্তি বাস্তবায়ন, পিটিএ তে সাক্ষর করা ও দুই দেশের নেতাদের রাজনৈতিক সম্পর্কের উর্ধ্বে উঠে অর্থনৈতিক ডিপলোমেসি ঠিক করলে উভয় দেশের বাণিজ্য সর্বোচ্চ পর্যায় পৌছাবে এবং উভয় দেশ লাভবান হবে।

জনাব রাসেল ইতিপূর্বে মালয়েশিয়ায় আন্তর্জাতিক ভলেন্টিয়ার সংস্থা কর্তৃক সাউথ এশিয়ান ইয়ুথ আইকন এওয়ার্ড ও পেয়েছেন, তিনি একাধারে একজন সফল আইনজীবী, লেখক ও মোটিভেশনাল স্পিকার ও বটে।
এবং দক্ষিণ এশিয়া ভিত্তিক যুব সংগঠন সাউথ এশিয়ান ইয়ুথ এসোসিয়েশন(সায়া) এর সভাপতি ছিলেন। সায়ার সভাপতি থাকা অবস্থায় দক্ষিণ এশিয়া যুবকদের উন্নয়নে অনেক কাজ করেছেন।

উল্লেখ্য জনাব রাসেলের বাবা জনাব আবুল হাশেম একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং মা বর্তমান জনাবা ফিরোজা বেগম চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাচিত মহিলা কাউন্সিলর।

উক্ত অনুষ্ঠানে এডভোকেট আল মামুন রাসেলসহ বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব সোলাইমান সোখন, মাননীয় সংসদ ব্যারিস্টার শামীম হায়দার চৌধুরী, জিএলটিএস -এর সিওও- এডভোকেট মাহিন ও ডেপুটি ডিরেক্টর মাহির দাইয়ান,মিস বাংলাদেশ প্রিয়তা ইফতেখার, প্রথম আলোতে কর্মরত হাসনাত তুষারসহ আরও অনেকেই সামাজিক অঙ্গনে ও তরুণ নেতৃত্বে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা পদকপ্রাপ্ত হয়েছেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION