রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

প্রথমবার একসঙ্গে শরিফুল রাজ-শবনম বুবলী

বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী ও শরিফুল রাজ। ‘দেয়ালের দেশ’ নামে একটি ছবির মাধ্যমে তারা একসঙ্গে অভিনয় করছেন। জানা গেছে, বুবলী ও শরিফুল রাজ ইতিমধ্যে একসঙ্গে শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিচালনা করছেন মিশুক মনি নামে নবীন এক নির্মাতা। যিনি এর আগে নাটক ও টিভিসি বানিয়েছেন।

শুক্রবার দুপুরে ‘দেয়ালের দেশ’ ছবি সংশ্লিষ্ট শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ শুরুতে মুখ খোলেননি। তবে শরিফুল রাজ বলেন, এ ব্যাপারে পরিচালক বিস্তারিত জানাবেন। পরে পরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

সূত্র জানাচ্ছে, শিগগির বুবলী ও রাজের লুক প্রকাশের মাধ্যমে বিস্তারিত জানাবে ‘দেয়ালের দেশ’ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে দায়িত্বশীল একটি সূত্র জানায়, ২৪ মার্চ থেকে বুবলী-রাজ ‘দেয়ালের দেশ’ ছবির শুটিং শুরু করেন। এর মধ্যে দুদিন তারা রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শুটিং করেছেন।

২০১৬ সালে শাকিব খানের ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন বুবলী। পরে শাকিবের সঙ্গে একের পর এক ছবি করে আলোচিত হন তিনি। বুবলী বর্তমানে নিরব, রোশান, সিয়াম, সাইমন, আদরের বিপরীতে সমানতালে ছবি করছেন। সেই ধারাবাহিকতায় বুবলীর নায়কদের কাতারে এবার যুক্ত হলেন পরীমনির সঙ্গে বিয়ে করে আলোচনায় আসা শরিফুল রাজ।

অন্যদিকে, মডেলিং থেকে ২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন শরিফুল রাজ। পরে তিনি অভিনয় করেন তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ ছবিতে। মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-তেও দেখা গেছে রাজকে। সর্বশেষ মুক্তি পেয়েছে রাজের ‘গুণিন’ ছবিটি। মুক্তির অপেক্ষায় আছে পরাণ, হাওয়া ছবিগুলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION