সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সাইফুদ্দীন আল মোবারক:
টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ(২ বিজিবির)সদস্যরা অভিযান চালিয়ে ৬ কোটি ৯৭ লক্ষ টাকা মূল্যবান ৫৪ হাজার পিস ইয়াবা ও এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টালমেথসহ দুইজন বৈদেশিক মাদক কারবারী কে আটক করেছে । আটক আসামিরা হলেন-মিয়ানমার মংডু জেলার সিরাজ উদ্দীনের ছেলে মোঃ জুবায়ের আহমদ (২২) আব্দুল গণির ছেলে মোঃ রফিক(২৩) ।এসময় মাদক পাচারে ব্যহৃত নৌকাটি জব্দ করা হয়েছে ।
শনিবারে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান,শনিবার (২ এপ্রিল ) গোপন সংবাদ পেয়ে টেকনাফ থানার আওতাধীন জালিয়ারদ্বীপ এলাকায় টেকনাফ ২ বিজিবি’র সদস্যরা কৌশলে অবস্থান নেয় । ভোররাতে মিয়ানমার হতে আসা একটি সন্দেহভাজন নৌকাকে থামানোর সংকেত দেয় ।বিবিজির সদস্যদের চ্যালেঞ্জ করে নৌকাটি ঘুরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবির সদস্যরা গুলি ছুড়ে নৌকাটি ধরতে সক্ষম হয় ।
পরে তল্লাশি করে নৌকার ভিতর থেকে ৫৪ হাজার ইয়াবা ও ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টালমেথ উদ্ধার করে ।এসময় মাদক পাচারকারী মিয়ানমারের দ্ইু নাগরিক কে আটক করা হলেও একজন পালিয়ে যায় । আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ।
ভয়েস/জেইউ।