মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

যুক্তরাষ্ট্রে লকডাউনে দেরী করার প্রাণহানি বেড়েছে

ভয়েস আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে লকডাউন দিতে দেরি করায় যুক্তরাজ্যে এ ভাইরাসে বেশি প্রাণহানি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

করোনাভাইরাস বিষয়ে ব্রিটিশ সরকারের একজন উপদেষ্টা বলেন, দেশটি আরও আগে লকডাউন জারি করতে ব্যর্থ হওয়ায় অনেক প্রাণহানি ঘটেছে।

অধ্যাপক জন এডমান্ডস বিবিসিকে বলেন, মার্চের তথ্য এবং তার ভাষায় পরিস্থিতি সম্পর্কে সচেতনতা খুবই খারাপ ছিল।

তবে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপই নিয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসে প্রাণহানির দিক থেকে বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে প্রাণহানি ৪০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তও প্রায় তিন লাখ।

এদিকে তারা দুজনেই বলছেন, এই সপ্তাহান্তে শনি ও রবিবার ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে বিক্ষোভকারীদের জমায়েত সংক্রমণ বিস্তারে নতুন ঝুঁকি তৈরি করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বিক্ষোভ মানুষের জীবনের জন্য ঝুঁকির কারণ।

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে পুলিশ নির্মমভাবে হত্যা করলে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভের আঁচ লেগেছে যুক্তরাজ্যেও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION