বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

করোনা: মৃত্যু ১, শনাক্ত ৬১

করোনার টিকা,ছবি প্রথম আলো।

ভয়েস নিউজ ডেস্ক:

টানা চার দিন করোনায় মৃত্যুহীন দিন পার করার পর গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগের দিনের তুলনায় বেড়েছে শনাক্ত।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৩ এপ্রিল সকাল ৮টা থেকে ৪ এপ্রিল সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।এর আগে গত চার দিন করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল অধিদফতর।দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন। শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১ জন। রবিবার (৩ এপ্রিল) ৫৬ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। যা গতকাল ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪২ জন। তাদের নিয়ে দেশে করোনায় মোট সুস্থ হলেন ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ৭৭৮টি। নমুনা পরীক্ষা হয়েছে সাত হাজার ৭৮৭টি।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৬৬১টি। সরকারি ব্যবস্থাপনায় ৯১ লাখ ৮৭ হাজার ২৭টি, বেসরকারিতে ৪৬ লাখ ৬৫ হাজার ৬৩৪টি।

দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৪ শতাংশ ও মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION