রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

গোপনে প্রেমিককে নিয়ে মালদ্বীপে তারা সুতারিয়া

বিনোদন ডেস্ক:

বলিউড তারকাদের অবসর কাটানোর জন্য এখন সবচেয়ে পছন্দের স্থান মালদ্বীপ। এবার প্রেমিক আদর জেইনকে নিয়ে গোপনে দ্বীপ দেশটিতে গেলেন অভিনেত্রী তারা সুতারিয়া।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার মালদ্বীপ ভ্রমণের ছবি পোস্ট করেছেন তারা। এই অভিনেত্রীর হট লুকে মুগ্ধ নেটিজেনরা। ঝড়ের গতীতে ছবিগুলো ভাইরাল হয়েছে।

যদিও প্রেমিকের সঙ্গে কোনো ছবি প্রকাশ করেননি তারা সুতারিয়া। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করেছেন আদর জেইন। ছবির ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে তিনিও মালদ্বীপেই রয়েছেন। আর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেটিজেনদের বুঝতে বাকি নেই একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এই প্রেমিক যুগল।

‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমাখ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া। অতীতেও একাধিকবার একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন এই জুটি। এর আগে এক সাক্ষাৎকারে আদরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে এই অভিনেত্রী বলেছেন, ‘একসঙ্গে ঘুরতে ও সময় কাটাতে আমাদের ভালো লাগে। আদর আমার কাছে বিশেষ একজন এবং দুজনই খাবার খেতে অনেক পছন্দ করি। তাই আমরা বিভিন্ন রেস্তোরাঁয় যাই। আমাদের বেশ কয়েকজন মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে। আমরা পরস্পরের সঙ্গ উপভোগ করি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION