রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

চকরিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়া প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ ইউনুছ (৪০) একজন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ড়ের মইক্কাঘোনা পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউনুছ ওই এলাকার দিল মোহাম্মদের পুত্র।
চকরিয়া হারবাং ইউনিয়নের গ্রাম পুলিশ মোহাম্মদ শাহেদ জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া হারবাং ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ড়ের মইক্কাঘোনা পাহাড়ী এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছের একই এলাকার নুরনব্বী ও জকিরসহ আরও কয়েকজনের সাথে মোবাইল ফোন সেটে জুয়া খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের কিলঘুষিতে মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলেই মারা যায়। সন্ধ্যার পর চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- জুয়া নয়, মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের ঘটনা ঘটে। চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION