রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া হারবাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রিলাক্স পরিবহনের একটি বাস এভাবে খাদে পড়ে যায়। ছবি-কক্সবাজার ভয়েস ডটকম। ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার মেরিন ড্রাইভে সড়কে পান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পেঠান আলী (৩৫) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চারজন।
শনিবার (৯এপ্রিল) রাত ১০টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে রূপপতি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পেটান আলী উখিয়া ভালুকিয়া এলাকার বাসিন্দা ।
বিষয়টি নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অলিউডর রহমান।
তিনি জানান, শনিবার রাতে কক্সবাজারগামী পানভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রূপপতি নামক এলাকায় খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা পান ব্যবসায়ী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় চালকসহ চার আহত গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তা ।
ভয়েস/আআ