EDITOR
- ১০ এপ্রিল, ২০২২ /

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে দূরপাল্লা বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার থাকা মোহাম্মদ সোয়াত (১৮) নামক এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (১০এপ্রিল) সকাল ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলা বাংলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে । এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
নিহত কলেজ ছাত্র কক্সবাজার সিটি কলেজের এবারের এইসএসসি পরিক্ষর্থী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, রবিবার সকালে কক্সবাজার যাত্রীবাহী বাস ওই সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোয়াদ হোসেন মারাযায়। এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ