রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনা চিকিৎসাধীন অবস্থায় গুরা মিয়া (৪৫) নামের আরও একজনের মৃত্যু। নিহত গুরা মিয়া উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা বাচা মিয়ার ছেলে।
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী কক্সবাজার ভয়েসকে জানান, শনিবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রূপপতি এলাকায় পান বোঝাই ট্রাক উল্টে পেঠান আলী (৩৫) নামের এক পান  ব্যবসায়ী নিহত হয়। এ ঘটনায় গুরা মিয়া কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে সকালে সে মারা যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গাজী সালাহ উদ্দিন কক্সবাজার ভয়েসকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শুনেছি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের অবহিত করেছেন। মৃতদেহটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাতে নিহত পেঠান আলীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে কক্সবাজারগামী পানভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রূপপতি নামক এলাকায় খাদে পড়ে যায়। এতে  ট্রাকে থাকা পান ব্যবসায়ী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় চালকসহ চার আহত গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তা ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION