রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে সৌদি সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী প্রায় ২৩ হাজার দরিদ্র জনগোষ্ঠী পরিবারের মাঝে দুই সপ্তাহব্যাপী খাদ্য সামগ্রী বিতরন শুরু হচ্ছে কাল। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে কিং সালমান হিউম্যানিট্যারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার।
“বাংলাদেশে খাদ্য ঝুড়ি বিতরণ প্রকল্প-২০২২” এর আওতায় রোববার বিকেলে সাগর পাড়ের অভিজাত হোটেল ডিভাইন ইকো রিসোট এর সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সৌদি সরকারের পক্ষে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শায়খ ইমাদ ইবনে আব্দুস সালাম ইবনে সুলাইম আলে সালেহ আল-মাজি ও শায়ক উমর ইবনে মুহাম্মাদ ইবনে উমর আল-আনকারী। এসময় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পরিচালক (উন্নয়ন) মোয়াজ্জেম হোসেন শাওন, সালামাতুল্লাহ হামিদ হুসাইন, বোরহান উদ্দীন, ফাউন্ডেশনের বিদেশ বিভাগের পরিচালক ড. মো: ওয়ায়েজ, মো: ইসহাক, তারিক চৌধুরী, হিল্লােল, আব্দুস সবুর, ফয়েজ উদ্দিন, নেজাম উদ্দিন ও মো: সেলিম উপস্থিত ছিলেন।
এদিকে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।
উল্লেখ্য, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আলে সাউদ, ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আলে সাউদ ও ত্রাণ কেন্দ্রের তত্বাবধায়ক ড. আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল-রাবিয়াহ’র তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশী দরিদ্র জনগণের মাঝে কিং সালমান হিউম্যানিট্যারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বিভিন্ন মানবিক কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে এই সহায়তা দেয়া হচ্ছে।
ভয়েস/আআ