রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

কুতুবজুমের বাসিন্দা দুই ইয়াবাকারবারী আটক

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলার সদর থানাধীন শ্যামলী মোড় এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৭,৮০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার করেছে।

র্যাবের এক প্রেসনোটের মাধ্যমে জানাযায়, ১০ এপ্রিল আনুমানিক ৩ ঘটিকায় র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভাস্থ শ্যামলী মোড় সংলগ্ন সী- কুইন হোটেলের ২য় তলার ১২২ নং রুমে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে হোটেল কক্ষ হতে আভিযানিক দল কর্তৃক ১। জালাল মিয়া (৪০), পিতা-মোঃ আশরফ মিয়া প্রঃ আশরুজ্জামান, মাতা-সুবিয়া খাতুন, সাং-নোয়াপাড়া, ৪নং ওয়ার্ড, ২। নেজাম উদ্দিন (২০),পিতা-আইয়ুব খান, মাতা- হামিদা বেগম, সাং-মেহেরিয়াপাড়া, ০৭নং ওয়ার্ড, উভয় ইউপি কুতুবজুম, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করে।

ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে হাতে থাকা ব্যাগ হতে সর্বমোট ৭,৮০০ (সাত হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয় উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION