শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

সী কুইন হোটেল থেকে ইয়াবাসহ দুলাভাই-শালা আটক

ভয়েস প্রতিবেদক:
শহরের সী কুইন হোটেল থেকে ইয়াবাসহ দুলাভাই-শালাকে আটক করা হয়েছে। গত ১০ এপ্রিল সাড়ে ৪টার দিকে তাদের আটক করে র‌্যাব-১৫ এর আভিযানিক দল।
র‌্যাব-১৫ সুত্র জানায়, ইয়াবা লেনদেনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোটেল সী—কুইনের ২য় তলার ১২২নং রুমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মহেশখালীর কুতুবজুম এলাকার আইয়ুব খানের পুত্র নেজাম উদ্দিন ও আশরাফ মিয়ার পুত্র জালাল মিয়াকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে হাতে থাকা ব্যাগ হতে সর্বমোট ৭,৮০০ (সাত হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয় উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার  সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। আটক ব্যক্তিরা সম্পর্কে দুলাভাই-শালা বলে জানা গেছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION