শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

খৎনা করাতে গিয়ে পুরুষাঙ্গ কর্তন, গ্রেপ্তার ২

ভয়েস প্রতিবেদক:
মহেশখালীতে সুন্নতে খৎনা করার সময় ৮ বছর বয়সী শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।
গ্রেপ্তার আসামিরা হলেন, মহেশখালী সিপাহীরপাড়া এলাকার মো. ইসলামের দুই ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও মিজানুর রহমান (২৮)।
সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, গত ২৮ নভেম্বর ৮ বছরের শিশুকে খৎনা করার উদ্দেশ্যে মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়াস্থ মেসার্স জাহেদ মেডিকোতে নিয়ে গেলে জয়নাল আবেদীন নামে পল্লী চিকিৎসক খৎনা করার সময় শিশুটির পুরুষাঙ্গ কেটে ফেলে। শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় তার পিতা-মাতা তাকে অনত্র হাসপাতালে ভর্তি করান। ওই ঘটনার পর পল্লী চিকিৎসক ও তার সহযোগী শিশুটির পিতা-মাতাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। এ সংক্রান্তে গত ১০ ফেব্রুয়ারি শিশুটির পিতা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাব-১৫ এর অভিযানে মহেশখালীর সিপাহীরপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে মামলা মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION