শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

স্থানীয় বিট কর্মকর্তাদের যোগসাজসে কোহেলিয়া নদীর চর দখল করে চিংড়ি ঘের নির্মাণ

ভয়েস প্রতিবেদক:

মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে পেকুয়া উপজেলার উজানটিয়া ডউয়াখালীর পশ্চিমে অবৈধ ভাবে কোহালিয়া নদীর চর দখল করে নির্মাণ করা হচ্ছে চিংড়ি ঘের ।

জানাগেছে , মগনামা ইউনিয়ের ছনুয়া রেঞ্জের আওতাধীন উজানটিয়া বনবিটের অধীনস্থ মহেশখালী- মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে সৃজিত প্যারাবনের বড় বড় বাইন গাছ কেটে চলছে চিংড়ি ঘের নির্মাণের হিড়িক । নদী চর দখরকারীরা প্রথমে ছোট ছোট বাঁধ দিয়ে ঘের নির্মাণ করে । নদীর চরে থাকা প্রচুর বাইন গাছ কেটে উজাড় করে নির্মাণ করা হচ্ছে এসব চিংড়ি ঘের । প্যারাবনটি মাতারবাড়ী বন বিট অফিসের মাত্র ১’শ গজের মধ্যে থাকলেও নজরদারী নেই বন কর্মকর্তার । বরং স্থানীয় বিট কর্মকর্তারা নদী চর দখলকারীর কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে এসব দেখেও যেন না দেখার বান করেন ।

স্থানীয়দের অভিযোগ , উজানটিয়া ও মাতারবাড়ী বিট কর্মকর্তাদের যোগসাজশে কোহেলিয়া নদীর চর দখল করে এবং প্যারাবন নিধন করে নির্মাণ করা হচ্ছে চিংড়ি ঘের । ভুমিদস্যুরা প্যারাবন কেটে সেখানে তারা ছোট টংঘর তৈরি করে অবৈধ অস্ত্র নিয়ে পাহারা দেয় বলেও জানান স্থানীয়রা । কোহেলিয়া নদীর চর দখলকারী ডউয়াখালীর আজিজ ডাকাত সহ মাতারবাড়ীর ওয়াপদার পাড়া ও খন্দারবিলের আব্বাছ , ইকবাল , ফরিছ ও মন্নান গং এর বিরুদ্ধে চর দখলের অপরাধে বন বিভাগ মামলাও করেছে । কিন্তু মামলার পর থেকে আরো বেপরোয়া হয়ে প্যারাবন নিধন করে বিশাল চর দখল করে ভুমিদস্যুরা ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উপকূলীয় বন কর্মকর্তা আনিসুর রহমান । বিষয়টি জানতে নদী চর দখলকারী ওয়াপদা পাড়ার ইকবাল জানান , আমরা এই চিংড়ি ঘের নির্মাণ করতে প্রচুর টাকা খরচ করেছি । বন বিভাগ আমাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে , আমরা এই চিংড়ি ঘের কিছুতেই দখল ত্যাগ করব না । মাতারবাড়ী বিট কর্মকর্তা নাহিদ জানান , আমি এখানে যোগদানের পর থেকে কেউ চর দখল করে চিংড়ি ঘের নির্মাণ করতে পারেনি । প্যারাবন রক্ষায় আমরা সবসময় সজাগ রয়েছি । কেউ অবৈধ ভাবে নদী দখল করে চিংড়ি ঘের নির্মাণ এবং প্যারাবন ধ্বংস করার চেষ্টা করলে তার বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION