রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

অভিমান ভাঙল অজয়-করণের!

বিনোদন ডেস্ক:

‘শিবায়’ ছবির মুক্তি ঘিরে ঝামেলায় জড়িয়ে ছিলেন অজয় দেবগণ ও করণ জোহর। এরই জেরে দীর্ঘ দিন একে অপরকে এড়িয়ে চলেছেন দুজন। তবে এবার কি তাহলে সেই ঝামেলা মিটে গেলো?

জানা গেছে, করণের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী কাজলের স্বামীর সঙ্গে কয়েক বছর আগে সম্পর্ক তিক্ত হয়েছিল পরিচালকের। তাও ছবির রিলিজ ঘিরে। ‘শিবায়’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ একই দিনে মুক্তি পেয়েছিল। শত অনুরোধ সত্ত্বেও ওই বক্স অফিস ক্ল্যাশ এড়িয়ে যাননি করণ। এতেই অভিমান করেছিলেন অজয়। কাজলও স্বামীর পক্ষ নেন।

এদিন আচমকাই টুইটারে পরিচালক অজয় দেবগণের ছবি ‘রানওয়ে ৩৪’-এর ট্রেলার শেয়ার করে গোটা টিমকে শুভেচ্ছা জানান করণ। লেখেন, ‘উফ পুরো দমবন্ধ করা এবং শিহরণ জাগানো ট্রেলার…. এই ছবিটার জন্য আর অপেক্ষা করতে পারছি না। রানওয়ে ৩৪ সবাইকে সঙ্গে নেবে! সিটের গোড়ায় বসে দেখবার ছবি, গরমের জন্য একদম পারফেক্ট। আমার ভালোবাসা এবং শুভকামনা অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, রকুল প্রীত সিং এবং বোমান ইরানিকে’।

করণের এ টুইটের জবাবে ছবির অন্যতম কাস্ট এবং পরিচালক অজয় লেখেন, ‘করণ তোমার থেকে এমন প্রশংসা শুনে আপ্লুত। ধন্যবাদ। আমি চাই তুমি এই ছবিটার ফার্স্ট কপি (রিলিজের আগের প্রিভিউ কপি) দেখো’।

২০১৬ সালে অজয় দেবগণ পরিচালিত ‘শিবায়’ নিয়ে যে ঝামেলার শুরু, অবশেষে তা শেষ হলো ‘রানওয়ে ৩৪’-এ। সংবাদ সংস্থা এএনআইয়ের রিপোর্টে সেইসময় বলা হয়েছিল, অজয়ের শিবায় নিয়ে বদনাম রটাতে কেআরকেকে টাকা দিয়েছিলেন করণ জোহর। এমন একটি অডিও ক্লিপ ফাঁস করেছিলেন অজয়। পাশাপাশি করণের ছবির প্রশংসা করতেও বলা হয়েছিল স্বঘোষিত ফিল্ম সমালোচক কেআরককে। যদিও পরবর্তীতে ২০১৮ সাল নাগাদ করণের শো ‘কফি উইথ করণ’-এ সস্ত্রীক হাজির হয়েছিলেন অজয় দেবগণ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION