রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

রণবীর-আলিয়াকে বিয়েতে উপহার

বিনোদন ডেস্ক:

বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত রণবীরের বাড়ি ‘বাস্তু’তে তাদের বিয়ের আয়োজন করা হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন।

এর বাইরে বলিউড থেকে হাজির ছিলেন শাহরুখ খান, শ্বেতা বচ্চন, গৌরি খান, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরের মতো তারকারা। ছিলেন দুই তারকার প্রাক্তনরাও। দিয়েছেন নানা উপহার। জেনে নেওয়া যাক প্রাক্তনদের কাছ থেকে বিয়েতে কী কী উপহার পেয়েছেন রণবীর-আলিয়া।

বরুণ ধাওয়ানের সঙ্গে আলিয়ার অনস্ক্রিন রসায়ন দুর্দান্ত। সেই রসায়নের প্রভাব নাকি একসময় বাস্তব জীবনেও পড়েছিল। বরুণ আলিয়াকে বিয়েতে এক জোড়া জুতা উপহার দিয়েছেন। যার দাম ৪ লাখ টাকা।

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে একসময় নাম জড়িয়েছিল রণবীর কাপুরের। বিয়েতে আলিয়াকে একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন পিগি চোপস। যার দাম ৯ লাখ টাকা।

রণবীরের প্রাক্তন যিনি ঘটনাচক্রে আলিয়ার প্রিয় বন্ধুও ছিলেন, সেই ক্যাটরিনা কাইফ আলিয়াকে একটি প্ল্যাটিনামের ব্রেসলেট উপহার দিয়েছেন। যার দাম ১৪.৫ লাখ টাকা।

নবদম্পতিকে এক জোড়া হাতঘড়ি উপহার দিয়েছেন দীপিকা পাড়ুকোন। সেই ঘড়ি দুটির দাম ১৫ লাখ টাকা।আলিয়ার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের কথা সবারই জানা। সূত্রের খবর, আলিয়াকে একটি জনপ্রিয় ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ উপহার দিয়েছেন সিদ্ধার্থ। যার মূল্য ৩ লাখ টাকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION