শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
মোঃ ইরফান উদ্দিন:
কক্সবাজারের মেডিকেল কলেজের সামনে একটি চলন্ত ডাম্পারের (মিনিট্রাক) ধাক্কায় দুইজন বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালের নেওয়া হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়ছে বলে জানান আহতদের পরিবার।
আহতরা হলেন- কক্সবাজার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কালাঙ্গা পাড়ার নুর মোহাম্মদের ছেলে মোঃ সোহান ও মোঃ নুরের ছেলে মোঃ শুক্কুর
আহত দুজন কক্সবাজার শহর থেকে লিংকরোড বাজারের দিকে যাওয়ার পথে কক্সবাজার মেডিকেল কলেজের সামনে এই ঘটনা ঘটে।
ভয়েস/আআ