শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

আলোক জীবনের প্রত্যাশায় জলকেলি উৎসব সম্পন্ন

এম. এ আজিজ রাসেল:
শেষ হলো রাখাইন স¤প্রদায়ের তিনদিনের মাহা সাংগ্রেং পায় বা মৈত্রিময় জলকলি উৎসব। ১৯ এপ্রিল মঙ্গলবার ঘোর অন্ধকার মাড়িয়ে আলোক জীবনের প্রত্যাশায় বরণ করা হয় ১৩৮৪ মগীসনকে।

সমাপনী দিনে রাখাইন তরুণ—তরুণীরা কাঁধে কাঁধ মিলিয়ে নববর্ষ উৎসবকে বর্ণিল করে তুলে। তারা পুরস্পর মঙ্গলময় জল ছিটিয়ে পুরনো সবকিছু ধুয়ে মুছে নতুনকে আহবান জানিয়েছেন।

মঙ্গলবার শহরের জলকেলি প্যান্ডেল গুলো ঘুরে দেখা যায়, টেকপাড়া, হাঙর পাড়া, বার্মিজ স্কুল এলাকা, চাউল বাজার, ফুলবাগ সড়ক, পূর্ব—পশ্চিম মাছবাজার, আরডিএফ প্রাঙ্গন, ক্যাং পাড়া ও বৈদ্যঘোনাস্থ থংরা পাড়ায় রাখাইন স¤প্রদায়ের তরুণ—তরুণীরা বাদ্য বাজনা বাজিয়ে দল বেঁধে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ছুটে যায়। প্যান্ডেলগুলোতে আগে থেকে অপেক্ষারত তরুণীরা মধ্যে সেজে দলবেঁধে আসা তরুণদের পানি ছিটিয়ে পুরোনো বছরের হতাশা দূর করে।

এবার রাখাইন নববর্ষ উপলক্ষে ডিজে পার্টিসহ বর্ণাঢ্য নানা অনুষ্ঠানমালার আয়োজন করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। এছাড়া শহরের প্যান্ডেল গুলোতে জলকেলি শেষে সকলে ক্যাংপাড়া অনুষ্ঠান মঞ্চে। সেখানে রাখাইন শিল্পীরা মনোমুুগ্ধকর বিভিন্ন গানে মাতিয়ে তোলে আগত দর্শনার্থীদের। এসময় ছোট শিশু থেকে শুরু করে প্রবীণরাও নেচে—গেয়ে মহা আনন্দে মেতে উঠে।

পর্যটন শহর ছাড়াও মহেশখালী, টেকনাফ সদর, হ্নীলা চৌধুরী পাড়া, রামু, পানেরছড়া, চকরিয়ার মানিকপুরসহ রাখাইন অধ্যুষিত এলাকাগুলোতে সপ্তাহজুড়ে রাখাইন নববর্ষ পালনে নানা আনুষ্টানিকতা পালন করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION