রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন ডিপজল

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযোজক-পরিবেশকদের নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন ডিপজল। এদিকে শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে, সিনেমা সংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য হলে তিনি কোনো পদের জন্য যোগ্য বিবেচিত হবেন না। সুতরাং প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন করতে হলে ডিপজলকে শিল্পী সমিতির পদ ছাড়তেই হবে।

বিষয়টি নিয়ে ডিপজল গণমাধ্যমকে বলেছেন, ‘আমি এই নিয়ম জানতাম না। জানলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতাম। এখন যখন জানলাম, যত তাড়াতাড়ি পদত্যাগপত্র জমা দেওয়া যায়, দিয়ে দিচ্ছি।’

এদিকে শিল্পী সমিতির সূত্রে জানা গেছে, এখনো তারা ডিপজলের পদত্যাগপত্র পাননি। তবে সমিতির গঠনতন্ত্রের ৯ নম্বর অনুচ্ছেদের (ত)-এর নিয়মটির কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতি ডিপজল। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে অংশ নিয়ে তিনি জয়লাভ করেন। যদিও এবারের নির্বাচন নিয়ে নাটকীয়তার অন্ত নেই। এখনো সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে আইনি ঝামেলা।

কিছুদিন আগে চিত্রনায়িকা রোজিনা পদত্যাগ করেছেন। তার পরিবর্তে কার্যকরী পরিষদের সদস্য পদে যুক্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। এছাড়া নায়ক রুবেলও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তার পদত্যাগ কার্যকর হয়েছে কিনা, সেটা জানা যায়নি। অনেকদিন ধরে তিনি সমিতির কোনো কার্যক্রমেই অংশ নিচ্ছেন না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION