শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

যুদ্ধ বন্ধে ন্যাটোকে শর্ত দিলো পুতিন

ভ্লাদিমিরি পুতিন।

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবে রাশিয়া। তবে সে ক্ষেত্রে ন্যাটোকে শর্ত বেধে দেওয়া হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা অ্যালেক্সেই পোলিশচুক রুশ বার্তা সংস্থাকে তাসকে জানিয়েছেন, মস্কোর বিশেষ সামরিক অভিযান তখনই বন্ধ হবে যখন ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে হুমকি দেওয়া বন্ধ করবে ন্যাটো।

রাশিয়া ন্যাটোর কাছ থেকে বেশ কিছু প্রতিশ্রুতি চেয়েছে। এর মধ্যে আছে ডনবাসের শান্তিপূর্ণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং সেই সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলো দ্বারা ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়াকে হুমকি না দেওয়া।

এসব শর্ত পুরোপুরি মানা হলেই ইউক্রেনে বিশেষ অভিযানের সমাপ্তি ঘটবে বলে নিশ্চিত করেছে মস্কো। অ্যালেক্সেই পোলিশচুক জানিয়েছেন, ইউক্রেনে তাদের সামরিক অভিযান পরিকল্পনা অনুসারেই চলছে। তাদের সব লক্ষ্য অর্জন হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে রাশিয়া সফলভাবে সারমাট নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি নিয়ে গর্ব করে বলেছেন, এটি শত্রুদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উত্তর-পশ্চিমের প্লেসেটস্ক থেকে উৎক্ষেপণ করা হয়। বুধবার এটি পূর্বের কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান পুতিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION