শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

পানিতে ডুবে একই পরিবারের ২ কন্যা শিশুর মৃত্যু

ভয়েস প্রতিবেদক, রামু:

রামু উপজেলার বাঁকখালী নদীতে ডুবে একই পরিবারের ২ কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২এপ্রিল)দুপুর ১২টার দিকে উপজেলা রামুর লম্বরী পাড়ায় বাঁকখালী নদীতে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল-ঐ গ্রামের আবদুল করিমের ৮বছরের কন্যা সন্তান তাসপিয়া ও ৫বছরের কন্যা সন্তান মিষ্টি মনি।

বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত ওসি আনোয়ারুল হোসেন।

স্থানীয়দের বরাদ দিয়ে তিনি জানান, শুক্রবার ছুটির দিন হাওয়ায় পাশের বাড়ির বন্ধুদের সাথে তাসপিয়া ও মিষ্টি মনি বাকঁখালী নদীতে খেলা করছিল। এসময় মিষ্টি মনি স্রোতে ভেসে গেলে তাসপিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামলে ২ জনই পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়।

পরে ২ শিশুকে স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেণ।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা নোভেল কুমার জানান, হাসপাতালে আনার পূর্বেই পানিতে ডুবে ২ কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION