শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

খুরুশকুলে গোলাগুলিতে ১৫জন গুলিবিদ্ধ

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সদরের খুরুশ্কলে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গুলিতে অন্তত ১৫জন পথচপারী গুলিবিদ্ধ হয়েছে। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শুক্রবার দুপুরের দিকে খুরুশ্কল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুলিয়া পাড়া ফারুকের ও রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে জুমার নামাজের পর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে গুলি বর্ষণ করা হয়। এতে ১৫জন পথচারী গুলিবিদ্ধ হয়।

খুরুশ্কুল ইউপি চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষ গুলি বর্ষণ করে। গুলিতে পথচারীরা গুলিবিদ্ধ হয়েছে বলে জেনেছি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জেনেছি। ঘটনা তদন্তের জন্য সন্ধ্যার দিকে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION