শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

সীমান্তে  ৬ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

ভয়েস প্রতিবেদক:
উখিয়া উপজেলার করবুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে বিজিবি রামু সেক্টর কমান্ডারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজার বিজিবি  ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ব লে. কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির। তিনি জানান, ২২ এপ্রিল মধ্যরাতে অভিযান পরিচালনা করে করবুনিয়া এলাকার শীর্ষ মাদক কারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশী করে প্রথমে ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জালিয়াপালং পাইন্যাশিয়া চরপাড়ার  মৃত কবির আহম্মদের ছেলে মো. মাহবুব (৩০), ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি (২৬), আলী আহম্মদের স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও চাকবৈঠা পশ্চিম  দিঘীনালার মো. কালু মিয়ার ছেলে মো. রফিক উল্লাহ।
পরে তাদের জিজ্ঞাসাবাদে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তারই সিন্ডিকেটের অপর সদস্য মো. রফিক আলম গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, মূলত ঈদকে টার্গেট করে ইয়াবার এ চালানটি আসছিল।
উল্লেখ্য, ২০১৯ সনের পর এটিই একই অভিযানে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার সর্বোচ্চ চালান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION