শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য তৈরির মাধ্যমে ভোক্তা পর্যায়ে সরবরাহ ও পরিবেশনে উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে কক্সবাজারে মাঠে নেমেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজিয়া হকের নেতৃত্বে কক্সবাজার শহরের বাজারঘাটা, খুরুশকুল রাস্তার মাথা, বড় বাজার ও বার্মিজ মার্কেট সংলগ্ন প্রধান সড়কে এ উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি খাদ্য স্থাপনা ও হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টান্ন ভান্ডার এবং বাজার মনিটরিং করা হয়।
এছাড়াও খাবার উৎপাদন ও পরিবেশনের সাথে সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে হোটেল রেস্টুরেন্টে পালনীয় নির্দেশনাবলি, নিরাপদ ইফতার প্রস্তুতকরণ ও খাবার নিরাপদ রাখার ৫ টি চাবিকাঠি সংবলিত লিফলেট, সার্জিক্যাল হেড কভার ও মাস্ক বিতরণ করা হয়। নিরাপদ খাদ্য আইন- ২০১৩ অনুসরণ করে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিক্রয়ে খাদ্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া রমজানের মাস জুড়ে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক জনসচেতনতামূলক মাইকিং কার্যক্রম চলমান রয়েছে।
ভয়েস/আআ