শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

মহেশখালীর বড় মহেশখালী ও কালারমার ছড়া ভোট ১৫ জুন

ভোট

ভয়েস ডেস্ক:

আগামী ১৫ জুন ১৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি), ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন-ইসি’র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এটি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রথম ভোট আয়োজন। সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

স্থানীয় সরকারের এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

যে ১৩৫ ইউপিতে ভোট

বিদায়ী কে এম নূরুল হুদা কমিশনের রেখে যাওয়া শেষ ধাপে দেশের ৩১টি জেলার ৬১ উপজেলার ১৩৫টি ইউপিতে আগামী ১৫ জুন ভোট হবে। সবগুলো ভোটই হবে ইভিএমে। যেসব ইউপিতে ভোট হবে সেগুলো হলো— নীলফামারী সদরের খোকশাবাড়ী, লালমনিরহাটের পাটগ্রামের বাউরা, কুড়িগ্রামের চিলমারীর নয়ারহাট, গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া এবং সুন্দরগঞ্জের হরিপুর, বগুড়ার কাহালুর দুর্গাপুর, নন্দীগ্রামের বুড়ইল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট, সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর, শাহজাদপুরের সোনাতনী, মেহেরপুরের সদরের আমঝুপি, পিরোজপুর, শ্যামপুর ও বারাদি, ঝিনাইদহ সদরের সুরাট ও পাগলাকানাই (পূর্বের সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হবে), বরগুনার তালতলীর পঁচাকোড়ালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা, পটুয়াখালী সদরের জৈনকাঠী, কালিকাপুর, ইটবাড়িয়া, মৌকরণ ও লাউকাঠী, কলাপাড়ার লতাচাপলী ও ধুলাসার এবং দশমিনার চরবোরহান, ভোলার দৌলতখানের সৈয়দপুর ও হাজিপুর, মনপুরার মনপুরা এবং লালমোহনের কালমা ও রমাগঞ্জ, বরিশালের উজিরপুরের শিকারপুর, হিজলার হিজলা-গৌরব্দী ও ধুলখোলা, মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর, চরএক্করিয়া, গোবিন্দপুর, আন্দারমানিক, জয়নগর ও লতা; পিরোজপুরের নাজিরপুরের দেউলবাড়ি দোবড়া ও কলারদোয়ানিয়া, টাঙ্গাইলের সখিপুরের গজারিয়া ও দাড়িয়াপুর, মধুপুরের কুড়ালিয়া, মহিষমারা, বেরীবাইদ, কুড়াগাছা, আউশনারা, অরনখোলা, ফুলবাগচালা ও শোলাকুড়ী, মির্জাপুরের ভাওড়া, বহরিয়া, লতিফপুর, ফতেপুর, আজগানা ও তরফপুর, সদরের ছিলিমপুর, নাগরপুরের ভারড়া, বাসাইলের কাশিল ও বাসাইল সদর, গোপালপুরের হেমনগর ও ঝাওয়াইল, জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানী, ইসলামপুরের কুলকান্দি, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া ও পাথর্শী, মুন্সীগঞ্জের লৌহজংয়ের তেউটিয়া, গজারিয়ার বাউশিয়া, ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া, গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক, নরসিংদীর মনোহরদীর খিদিরপুর, চরমান্দালিয়া ও কৃষ্ণপুর, নারায়ণঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া, ফরিদপুরের মধুখালীর কামালদিয়া, মাদারীপুরের কালকিনির এনায়েতপুর ও পূর্ব এনায়েতপুর, রাজৈরের হোসেনপুর, খালিয়া, বদরপাশা ও আমগ্রাম, শিবচরের সন্যাসীর চর, উমেদপুর ও ভদ্রাসন, শরীয়তপুরের জাজিরার বড়কৃষ্ণনগর, বড়গোপালপুর, কুন্ডেরচর, পালেরচর, পূর্ব নাওডোবা ও বিলাসপুর, গোসাইরহাটের ইদিলপুর, হবিগঞ্জের বানিয়াচংয়ের বানিয়াচং দক্ষিণ পশ্চিম, ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম, বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ও দড়িয়াদৌলত, কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা, মুরাদনগরের মুরাদনগর, নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা ও মোহাম্মদপুর, সদরের বিনোদপুর, হাতিয়ার হরনী ও চানন্দী, চট্টগ্রামের সন্দ্বীপের দীর্ঘাপাড়, ফটিকছড়ির ভূজপুর, হাটহাজারীর ফরহাদাবাদ, কর্ণফুলীর চর পাথরঘাটা, সাতকানিয়ার এওচিয়া, বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, কালিপুর, বৈরছড়ি, কাথরিয়া, সরল, শীলকুপ, চাম্বল, পুঁইছড়ি, শেখেরখীল ও ছনুয়া; কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ও কালারমার ছড়া, এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ।

যে ছয় পৌরসভায় ভোট

গোপালগঞ্জের গোপালগঞ্জ ও মুকসুদপুর, সিলেটের বিয়ানীবাজার, রাঙ্গামাটির বাঘাইছড়ি, মেহেরপুরের মেহেরপুর ও ঝিনাইদহ জেলার ঝিনাইদহ পৌরসভা।

এছাড়া একইদিন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION