শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, রামু:
রামু-চট্টগাম মহাসড়কের পাশে রামু রাবার বাগানের পশ্চিম পাশে হাত পা বাঁধা জাফর আলম (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাফর আলম ভারুয়াখালী করিম সিকদারপাড়া এলাকার মৃতআব্দুল মোনাফের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক।
ওসি আনোয়ারুল জানান, বুধবার দুপুরে রামু জোয়ারিয়ানালা রাবার বাগানের পাশে মৃত ব্যক্তিকে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবং এ ব্যাপারে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ভয়েস/আআ