শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করলে দ্রুত জবাব দেওয়া হবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন যুদ্ধে অন্য যে কোনো দেশ হস্তক্ষেপ করার চেষ্টা করলে মস্কোর পক্ষ থেকে দ্রুত জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, আমাদের এমন সব অস্ত্র রয়েছে, যা পশ্চিমারা এখনো অর্জন করতে পারেনি। তবে আমরা আমাদের অস্ত্র নিয়ে অহংকার করব না। আমরা এগুলো ব্যবহার করব যদি প্রয়োজন পড়ে। এই বিষয়টি আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই।’

বিবিসির খবরে বলা হয়, সেন্ট পিটার্সবার্গে বুধবার রাশিয়ার আইন প্রণেতাদের সাথে আলোচনাকালে পুতিন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কৌশলগত নিরাপত্তা’ হুমকির মুখোমুখি হলে রাশিয়া অস্ত্র ব্যবহারে পিছ পা হবে না। এ জন্য রাশিয়া কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে সব সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে রেখেছে রাশিয়া।

এর আগে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। রাশিয়ার মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করলে ইউরোপের অন্য দেশেও বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ক্রেমলিন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিষয়টিকে ‘মৌলিক আইনি নীতির’ লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এভাবে রাশিয়া পশ্চিমা মিত্রদের বিভক্ত করার চেষ্টা করছে।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মনে করেন, পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস বন্ধ করে দেওয়াকে ব্ল্যাকমেলের একটি ধরন। তবে গ্যাস নিয়ে ‘ব্ল্যাকমেল’-এর অভিযোগ নাকচ করে দিয়েছে মস্কো।

আল–জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, পোল্যান্ড ও বুলগেরিয়া ব্যাপকভাবে রাশিয়ার ওপর নির্ভরশীল। পোল্যান্ডকে ৫৫ শতাংশ ও বুলগেরিয়াকে ৯০ শতাংশই গ্যাসই আমদানি করতে হয়।

গত মার্চে ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে রাশিয়া থেকে গ্যাস আমদানির জন্য রুবলে মূল্য পরিশোধের শর্ত বেধে দেয় রাশিয়া। তবে মস্কোর এ দাবি মানতে রাজি নয় অনেক ক্রেতাদেশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION