শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

পেকুয়ায় দুই সহোদরকে কুপিয়ে টাকা ছিনতাই

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় দুই সহোদরকে কুপিয়ে হত্যাচেষ্টা চালানোর পাশাপাশি টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত।

দুপুর ২টার দিকে উপজেলার টইটং ইউপির ধনিয়াকাটা আবদুল্লাহ পাড়া এলাকার এ ঘটনা ঘটে।

হামলার গুরুতর আহত মোঃ রাশেল (২৮) ও আবু তৈয়ব (২২) একই এলাকার নুরুচ্ছফার ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্বার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মোঃ রাশেলের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় আহত আবু তৈয়ব বাদী হয়ে একই এলাকার বাদশা মিয়া ছেলে জসিম উদ্দিন, জিল্লুর করিম, তৌহিদুল ইসলাম সহ অজ্ঞাত আরো কয়েকজনকে বিবাদী করে পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত আবু তৈয়ব বলেন, আমরা দুই ভাই পেকুয়া বাজারের ব্যবসায়ী। বিবাদীরা প্রায় সময় তাদের দোকানে নানা ধরণের মাদকদ্রব্য বিক্রি করে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছিল। রমজান মাসে এইসব অপকর্ম না করার জন্য বারণ করলে বাকবিতন্ডা শুরু হয়। এ ঘটনার জের ধরে আমি ও আমার বড় ভাইকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে দোকানের মাল ক্রয়ের ৩ লক্ষ ৫০ হাজার টাকাসহ ফোন ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক শেখ মুহাম্মদ আলী বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি সস্পর্কে তদন্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION