শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

রামুতে তরুণের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, রামু: 

রামুর চেইন্দা চরপাড়া এলাকা থেকে আবু সৈয়দ (১৮) নামের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই এলাকার চরপাড়ার মাঝামাঝি নবনির্মিত রেল লাইনের পাশের বিল থেকে রোববার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে।

রোববার (১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসেন।

নিহত ব্যক্তি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া শিয়াপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। পেশায় সে ইজিবাইক (টমটম) চালক।

ওসি আনোয়ারুল জানান, ‘রোববার সকালে চেইন্দা চরপাড়া এলাকায় মৃত ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গায়ে, বুকে পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। বাম কাঁধের উপরের অংশে ছুরিকাঘাতের মতো স্টেপ করা কিছু দেখা যাচ্ছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান পুলিশের এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION