বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কাল ঈদ, ফিরেছে আনন্দ

ভয়েস নিউজ ডেস্ক:

মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর। করোনার চোখ রাঙানিতে গেলো দুই বছর ঈদ ছিল আয়োজনহীন। এবার স্বস্তি ফিরেছে জনজীবনে। মঙ্গলবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এবার ঈদের নামাজ, কোলাকুলিতে নেই কোনও বিধি নিষেধ।

হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান। এ মাস শেষে শাওয়াল মাস,আর এই মাসের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়। মঙ্গলবার শাওয়াল মাসের শুরু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানেই খুশি ও আনন্দ। আসুন, আমরা সবাই মিলে ঈদুল-ফিতরের আনন্দ উপভোগ ও ভাগাভাগি করি।’

ঈদের আগের দিন আজ সোমবার পর্যন্ত টানা ১১ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মোট মারা গেছে ২৯ হাজার ১২৭ জন। এছাড়া মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জন। যদিও এবারের ঈদে জনসাধারণের জন্য করোনা নিয়ে কোনও বিধি নিষেধ নেই।

এবার জাতীয় ঈদগাহেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সাধারণত রাষ্ট্রপতি রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে অংশ নেন। গেলো দুই বছরের মতো এবারও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন দরবার হলে তার পরিবারের সদস্য ও কয়েকজন কর্মকর্তাসহ ঈদের নামাজ আদায় করবেন। বঙ্গভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION