রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিয়ের পরিকল্পনা জানালেন উরফি জাভেদ!

বিনোদন ডেস্ক:
খোলামেলা পোশাক আর আবেদনময়ী সাজের জন্য নিয়মিতই শিরোনামে আসেন উরফি জাভেদ। উরফি যা করেন তাই ভাইরাল। তবে এবার পোশাক নয়, বরং নিজের বিয়ের প্ল্যান ভক্তদের সঙ্গে শেয়ার করলেন উরফি জাভেদ। ঈদের দিনই এই সুখবর দিলেন উরফি! সংবাদ প্রতিদিন জানায়, উরফি জাভেদ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তাকে ইফতার করতে দেখা যায়। ঈদের আগের রাতের শেষ ইফতার। মাথায় ওড়না, ঝলমলে সালোয়ারে দেখা যায় উরফিকে। যে উরফির পোশাক নিয়ে এত বিতর্ক, সেই উরফিই একেবারে ভোল পাল্টে ফেললেন।

এই ভিডিও পোস্ট করে উরফি লেখেন, এই গানটা আমার খুবই প্রিয়। আলি শেঠির এই গানে মনপ্রাণে ভালোবাসা ছড়িয়ে পড়ে। আপনারও শুনুন। পরে আমাকে ধন্যবাদ জানাবেন। এই গান বিয়েতে না বাজলে, আমি বিয়েই করবো না!

উরফির এই ভিডিও দেখে ভক্তরা মনে করছেন, এই ভিডিওর মধ্য দিয়েই বিয়ের ইঙ্গিত দিয়েছেন উরফি। তবে বিয়ে নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাননি তিনি। বরং মুচকি হেসেছেন।

উরফির শরীরে কখনো তালা-চাবি ঝোলানো থাকে, তো কখনো জড়ানো থাকে শুধুই সোনালি ও রুপালি শিকল। পাপারাজ্জিদের খুশি করতে তার জুড়ি মেলা দায়। ‘বিগ বস’ ওটিটি প্ল্যাটফর্মের সাবেক এই প্রতিযোগী নাকি সম্প্রতি পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন।

তবে উরফি বলেন, আমার কাছে বেশ কিছু অ্যাডাল্ট ছবির অফারও এসেছে। তবে আমি এ ধরনের ছবিতে একেবারেই আগ্রহ নই। শুধুমাত্র খোলামেলা পোশাক পরার মানে এই নয় যে আমি নীল ছবির নায়িকা। বলিউডের মূল ধারার ছবিতেই কাজ করতে চাই। আর অভিনয় ও চরিত্রের খাতিরেই সবটা করবো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION