রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মাতৃত্ব আনন্দের, গর্বের, বিড়ম্বনারও: মিথিলা

বিনোদন ডেস্ক:

জ্বরে আক্রান্ত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবু বিশ্রাম নেই তার। এদিকে ঘরে একমাত্র সন্তান আয়রা। একা বাড়িতে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। বিশ্রাম নিতে গেলে মেয়ের দেখাশোনা কে করবে, সেই চিন্তায় নিরলস সময় কাটছে মিথিলার। মা হওয়া যে মুখের কথা নয় তা মা দিবসের আগের দিন শনিবার (৭ মে) যেন আরেকবার অনুভব করলেন এই অভিনেত্রী।

সে কথা নিজেই জানালেন মিথিলা। অকপটে স্বীকারও করেছেন, মাতৃত্ব যেমন আনন্দের, গর্বের, সময় বিশেষে বুঝি বিড়ম্বনারও। মা হওয়ার অনেক জ্বালা। অসুস্থতার সময়েও মায়েদের বিশ্রাম নেওয়ায় যেন অলিখিত নিষেধ। কেউ হয়ত কিছুই বলবে না। বলবে না তার সন্তানও। তবু অজানা অপরাধ তাকে দিয়ে হাজার অসুস্থতার মধ্যেও কাজ করিয়ে নেয়।

পর্দার ‘বহ্নি’র দাবি, এই অপরাধবোধ সমাজের চাপিয়ে দেওয়া। মিথিলা বুঝেছেন, মাতৃত্ব দায়িত্ব নিতে শেখায়। মাতৃত্ব যন্ত্রণাও দেয়।রোববার দিনভর মাতৃত্বের বন্দনায় মাতবে বিশ্ব। মিথিলা শ্রদ্ধা জানিয়েছেন সেই সব মায়েদের, যারা প্রতি মুহূর্তে নিজেদের অস্তিত্ব বুঝতে না দিয়ে সংসার টেনে চলেছেন নীরবে। সৃজিত-ঘরনির চোখে, প্রত্যেক মা ‘মাল্টিটাস্কার’ হতে বাধ্য। কারণ তাদের কাছে যে অন্য কোনো উপায় নেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION