EDITOR
- ৯ মে, ২০২২ /

আমিনুল হক মহেশখালী:
মহেশখালী উপজেলার মর্যাদা সম্পন্ন ও ব্যস্থময় বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন।
আসন্ন এই নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশি নির্বাচনী মাঠে নেমেছেন।
তিনি ৮ মে বিকাল থেকে রাত পর্যন্ত বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার, বড় ডেইল রাস্তার মাথা, ফকিরাকাটা, শুকরিয়া পাড়া, বড় ডেইল, মুন্সির ডেইল, দেবাঙ্গা পাড়া, আরালা পাড়া, সিপাহীর পাড়া, কুলাল পাড়া, মধুয়ার ডেইল, জাগিরাঘোনা সহ বিভিন্ন এলাকায় কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বড় মহেশখালী নতুন বাজার এমদাদিয়া কাসেমুল উলূম (বড়) মাদ্রাসার পরিচালক মাওলানা ইসমাঈল, সাবেক মেম্বার মোহাম্মদ রমিজ, নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাসেম, গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির ফয়সাল জহির, সাবেক মেম্বার জাফর আলম, ছোট কুলাল পাড়ার মুরুব্বি মোহাম্মদ রশিদ ও বদিউল আলম মুন্সী, এমরান, জাগিরাঘোনার মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ কাসেম, মোহাম্মদ আলম, সাতঘরিয়া পাড়ার সাজ্জাদ কবির, ছাবের আহমদ, শাহ আলম, মহসিন এরশাদ, মোহাম্মদ শফি, শুকরিয়া পাড়ার সিরাজুল হক, আজিজুল হক, হাসেম শরীফ, মুন্সির ডেইলের মাহাবুব আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
পরে পূর্ব নতুন বাজারস্থ তার ব্যক্তিগত অফিসে এসে আলহাজ্ব সিরাজ মিয়া বাশি বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ১৯৭১ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আছি। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, মাদার অব হিউম্যানিটি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আসন্ন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
তিনি আরো বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দিলে ইনশাল্লাহ নৌকার বিজয়ের সম্ভাবনা অনেক বেশি। বড় মহেশখালী ইউনিয়নকে আধুনিকায়ন ও ডিজিটালাইজডের মাধ্যমে মডেল ইউনিয়নে রূপান্তর করার স্বপ্ন নিয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন আলহাজ্ব সিরাজ মিয়া বাশি।
ভয়েস/জেইউ।