শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ আটক ১

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া রাজাপালং থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‍্যাব।বৃহস্পতিবার (১২ মে) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারি পরিচালক মো. বিল্লাল উদ্দিন।

আটক ব্যক্তি হলেন, রাজাপালং ইউপির পূর্ব ডিগলিয়াপালং এলাকার শামশুল আলমের ছেলে সৈয়দ আকবর (৫৫)।

সহকারি পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া এলাকায় অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সৈয়দ আকবর (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে তল্লাশি করে সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, আটব ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করে পাশের দেশ থেকে মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের জন্য নিয়ে আসছিল। সে দীর্ঘদিন ধরে এসব মাদকদ্রব্য টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে বহন করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে থাকে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION