বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের পরিস্থিতি ভালো থাকার পরেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দেশকে নিয়ে হায়-হুতাশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে তিনি এসব কথা বলেন।

দেশের সামগ্রিক অর্থনীতিকে সচল ও সবল রাখার জন্য তার সরকারের সার্বিক কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অর্থনীতির সকল সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। ভালো অবস্থানে থেকেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তবে সরকারি ব্যয় সংকোচনের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা কাটছাঁট করছি। সতর্কতা অবলম্বন করছি।

এ সময় ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে তেল, সারসহ নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দাম বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায় আলোচনায়। আগামী ৬ মাস খুব ক্রিটিক্যাল সময় বলেও মনে করেন নেতারা। এই সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চোখ-কান খোলা রাখার পরামর্শ দেওয়া হয়।

আওয়ামী লীগ সভাপতি এবং দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় এ সভা শুরু হয়। মাগরিবের নামাজের বিরতি দিয়ে সভা চলে রাত ৯টা পর্যন্ত।

সভায় মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব) ফারুক খান, রাশিদুল আলম, রমেশ চন্দ্র, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় কুমিল্লা সিটি করপোরেশন, ৩টি উপজেলা, ৬টি পৌরসভা এবং অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION