শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

টেকনাফে র‌্যাবের হাতে বিদেশী পিস্তলসহ আটক ১

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ রঙ্গীখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১ টি বিদেশী পিস্তলসহ একজন আটক করেছে।

র‌্যাব ১৫ এর প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ’ রঙ্গীখালী স্কুলপাড়া এলাকার একটি বসতঘরে একজন ব্যক্তি বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্য অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখেছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ১৬ মে আনুমানিক ৫  টার সময় উক্ত বসতঘরে পৌঁছে মোঃ আক্তার হোসেন প্রকাশ কালু মিয়া (৩৫), পিতা-আবুল কাশেম, মাতা-মৃত হাসিনা বেগম, সাং-রঙ্গীখালী স্কুলপাড়া, ওয়ার্ড নং-০৭, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করে।

ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির শয়ন কক্ষের একটি বক্স হতে ৭.৬২ এমএম মডেলের ০১ টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও টেকনাফ থানায় ০৩ টি মামলা (১। এফআইআর নং-২৬(১২)২০১৯, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১০ (গ) ধারা; ২। এফআইআর নং-০৮(১০)২০১৯, ধারা-১৪৩/৩৪১/৩২৪/৩২৫/৩২৬/৩৭৯/৪৪৭/৪২৭ পেনাল কোড; ৩। এফআইআর নং- ২৬(১২)২০১৯, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১০ (গ)/৪১ ধারা) রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/ জেইউ

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION