শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

কক্সবাজারে পর্যটক তরুণীর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে বেড়াতে আসা লাবণী আকতার (১৯) নামের এক পর্যটক তরুণীর মৃত্যু হয়েছে। লাবণী আকতার ঢাকার যাত্রাবাড়ি বসবাসকারি বরগুনার মনির হোসেনের মেয়ে।
বুধবার (১৮ মে) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে থাকা ২ জন বন্ধুকপ আটক করা হয়েছে। আরও দুই বন্ধু পলাতক রয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
আটকরা হলেন, যাত্রীবাড়ি এলাকার মো. জাহাঙ্গীরের পুত্র কামরুল আলম (২০) ও আবদুর রহমানের পুত্র আরিফ রহমান নিলু (২১)।
ওসি সেলিম জানান, গত ১১ মে লাবণী আকতারসহ ৪ বন্ধু কক্সবাজার আসে।  এসে কলাতলীর বীচ হলি ডে নামের একটি আবাসিক হোটেল অবস্থান নেয়। হোটেলে থাকা অবস্থায় ১৪ মে অসুস্থ হয়ে পড়লে তরুনীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তরুণীকে আইসিইউতে হস্তান্তর করা হয়। পরে আজ বুধবার (১৮ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
ওসি জানান, সঙ্গে আসা ৪ জনের মধ্যে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়। তারা স্বীকার করেন অতিরিক্ত মদ্যপান করেছিল ওই তরুণী।
মেয়েটির বাবা সহ অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন। এব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। আটক ২ জনকে এ ঘটনায় ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারা হেফাজতে রেখেছে বলে জানান ওসি তদন্ত।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION